ক্রিমিন্যাল-বান্ধব হাদিস - হাসান মাহমুদ
**- ধর্ষক-বান্ধব হাদিস - :- 
******************************************************

********************************************
**- কোন কোন আলেম বলেন বিচারক তাজির শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারেন। কথাটা সত্যি নয়, নবীজি সা বলেছেন তাজির-শাস্তি সর্বোচ্চ ১০ বেত্রাঘাত। 
****************************************************
"যে মুসলিম অন্য মুসলিমের দোষ গোপন রাখবে, আল্লাহ পরকালে তার দোষ গোপন রাখবেন (অর্থাৎ তার শাস্তি হবেনা)" - এইসব হাদিস মুসলিম সাক্ষীকে অবশ্যই মুসলিম ক্রিমিন্যালদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া থেকে অনেক ক্ষেত্রেই বিরত রাখবে, ফলে ক্রিমিন্যালদের শাস্তি হবেনা। উদাহরণ, এইসব হাদিসের কারণে মাদ্রাসার ছাত্রছাত্রীদের ওপর শিক্ষকদের মারাত্মক অত্যাচার ও বলাৎকারের সাক্ষী অন্য শিক্ষকও অনেক সময় চুপ থাকে, ক্রিমিন্যাল শাস্তি হয়না। কেউ কেউ বলেন এই হাদিস ব্যক্তিগত গুনাহের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সেটা তাঁর ব্যক্তিগত মতামত যা নবীজী (সা) বলেন নি। এইসব লোকেরা নিজের কথা কোরান-রসূলের নামে চালিয়ে দেবার মতো মারাত্মক অপরাধ করেছে।https://sunnah.com/riyadussalihin:233

****************************************
এই লিংকে নিচের হাদিসগুলো চেক করতে পারেন:- https://sunnah.com/search?q=Even%20if%20he%20has%20committed%20illegal%20sexual%20&fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR39cwJML85et1ONhzd53vGcathHyKQZPBASDF9gjR3xSubdjdEgvToHWp4_aem_ObuUQ2Aspt2kY4wJ-uVatQ
(1) সহি বুখারী ৪র্থ খণ্ড হাদিস ৪৪৫ - "আবু ধর বলিয়াছেন - রসূল বলিয়াছেন 'জিব্রাইল আমাকে বলিয়াছেন আপনার উম্মতের মধ্যে যে আল্লাহ ব্যতীত আর কাহারো ইবাদত না করিয়া মারা যাইবে সে বেহেশতে প্রবেশ করিবে (বা দোজখের আগুনে প্রবেশ করিবে না)। রসুল প্রশ্ন করিলেন 'যদি সে অবৈধ যৌন সংসর্গ বা চুরি করে তবুও?' তিনি জবাব দিলেন-' তবুও'।
এই হাদিস আছে অষ্টম খন্ড হাদিস ৪৫০ & ৭ম খণ্ড হাদিস ৭১৭,
(2) সহিঃ মুসলিম হাদিস ২১৭৪: (সংশ্লিষ্ট অংশ):- নবি (সা) বলিয়াছেন - জিব্রাইল আসিয়া আমাকে বলিলেন, - 'আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সহিত কাহাকেও শরিক না করিয়া মারা যাইবে সে বেহেশতে প্রবেশ করিবে'। আমি বলিলাম - ' যদি সে ব্যভিচার ও চুরি করে তবুও'? তিনি বলিলেন-' সে যদি ব্যভিচার ও চুরি করে তবুও'।
**- একই হাদিস আছে সহি মুসলিম ০১৭১ ও ০১৭২-তেও, RELATED
**- ২১৭৫ নম্বর হাদিস - ব্যভিচার, চুরি ও মদ খেলেও বেহেশতে যাওয়া যাবে:- ""I again said: Even if he committed theft and fornication? He said: Yes, even if he drank wine."”
*****************************
এই লিংকে অনেক হাদিসে পাবেন - "এই এই আমল" করলে নাকি আগের সব গুনাহ মাফ হয়ে শিশুর মতন নিষ্পাপ হওয়া যায়।
মানে কি? যত ইচ্ছা খুন ধর্ষণ লুটপাট করুন, এই আমলগুলো করলেই আপনি নিষ্পাপ? কে কাকে ঠকাচ্ছে?? বাংলাদেশে অজস্র খুনের অপরাধীরা, চোর বাটপার লুটেরারা, ব্যাংক-শেয়ার বাজার লুটেরারা, ভূমিদস্যুরা, তনু-মিতু সহ অজস্র হতভাগিনী ধর্ষিতাদের ধর্ষকেরা, একাত্তরের গণহত্যা-গণধর্ষণকারীরা সহ অজস্র অন্যায় অত্যাচারের ক্রিমিন্যারেরা নিষ্পাপ হয়ে যাবে শুধুমাত্র কিছু আমল করলেই?
হাদিসের নামে আমরাই আমাদেরকে ঠকিয়েছি এতকাল। ভালো হাদিসগুলো রেখে ভয়ঙ্কর হাদিস গুলো বাতিল করা এতই কি কঠিন আলেমদের জন্য?
*******************************************
**- RELATED - ক্রিমিন্যালকে রক্ষাকারী শারিয়া আইন - "হদ্দ- এর আওতাভুক্ত বিষয় যদি আল্লাহর অধিকারের সহিত সংশ্লিষ্ট হয় তবে সেই ক্ষেত্রে কোন ব্যক্তি ইচ্ছা করিলে সাক্ষ্য প্রদানও করিতে পারে অথবা গোপনও করিতে পারে" - আমাদের ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ৩ খন্ডের বিধিবদ্ধ ইসলামী আইন - দ্বিতীয় খন্ড ধারা ৫৭৫। ব্যাখ্যায় দুটি হাদিসের ভিত্তিতে বলা আছে - "যেমন চারিজন লোক দুইজন নারী-পুরুষকে জ্বেনায় লিপ্ত দেখিল। এই ক্ষেত্রে তাহারা ইচ্ছা করিলে ঘটনাটি গোপন রাখিতে পারে"।
দুনিয়ায় আর কোন আইনে ক্রাইম গোপন রাখার অনুমতি আছে কিনা আমি জানিনা। বরং কোরানের আদেশ সাক্ষ্য গোপন না করার - বাকারা ২৮৩:- "তোমরা সাক্ষ্য গোপন করো না এবং যে কেউ তা গোপন করে, অবশ্যই তার অন্তর পাপী।"
******************************
RELATED - জঘন্য, অশ্লীল ও উদ্ভট হাদিসের উদাহরণ ও "আলেমের" খেজুর-কেলেঙ্কারি! -https://hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/291-2024-06-14-15-58-25