• Home
  • Multimedia
  • Video
  • বিশ্ব-একুশের মর্মসঙ্গীত - কথা ও সুর - হাসান মাহমুদ, কণ্ঠ - ড: মমতাজ মমতা ও তাঁর ছাত্রছাত্রী বৃন্দ

বিশ্ব-একুশের মর্মসঙ্গীত - কথা ও সুর - হাসান মাহমুদ, কণ্ঠ - ড: মমতাজ মমতা ও তাঁর ছাত্রছাত্রী বৃন্দ

অবাক কান্ড!!

অনুমতি নেয়া তো দূরের কথা, বাংলাদেশ টেলিভিশন এ গান বাজিয়ে মঞ্চে বৃন্দনৃত্য পরিবেশন করলো অথচ আমাদেরকে কিছুই জানায়নি। স্ক্রিনেও এ গান কার লেখা, কার সুর, কে বা কারা গাইলো তার কিছুই দেখায়নি!! এতে আমাদের কিছু আসে যায় না কিন্তু বিটিভি-কর্তৃপক্ষের ভাবমূর্তি নষ্ট হয়।

"বিশ্ব-একুশের মর্মসঙ্গীত" -

কথা ও সুর - হাসান মাহমুদ,

কণ্ঠ - ড: মমতাজ মমতা ও তাঁর ছাত্রছাত্রী বৃন্দ। দেশে-বিদেশে অনেকে অনেক অনুষ্ঠানে এটা গেয়েছেন - BTV Link:- https://www.youtube.com/watch?v=Vkhx4jY8ofA

  May be an image of ‎dancing and ‎text that says '‎দিগন্তরে, দিগ অমর একুশে যুগ যুগান্তরে- Digontore Amor Ekushe Jug Jugantore- Dance HD বিটিভি عاد‎'‎‎

************************************************************

দিগন্তরে,

অমর একুশে যুগ যুগান্তরে,

ছড়িয়ে গেলো আজ কি মন্তরে,

মুক্তিকামী মানুষের অন্তরে ।।

ওই একুশে - একুশে - একুশে !!

 

রফিক সালাম,

দেশ বিদেশে ছড়িয়ে গেলো নাম,

দেশ বিদেশে সবে জানালো সালাম ।।

রক্তরাগে,

শহীদ মিনার কি অলক্ত রাগে,

বিশ্ব বীণায় বাজে সপ্ত রাগে ।

ওই একুশে - একুশে - একুশে !!

 

কি ঝংকারে

বিশ্ব ললাটে জ্বলে অহংকারে,

একুশে রক্তক্ষতের অলংকারে ।

ওই একুশে - একুশে - একুশে !!

 

এসো সবে,

বিশ্ব মাতৃভাষার এ উৎসবে,

বাংলার দানে ধরা ধন্য হবে ।

এসো এসো ভাই,

অমর একুশের জয়গান গাই,

মায়ের ভাষার বড় নাই কিছু নাই ।

ওই একুশে - একুশে - একুশে !!

https://www.facebook.com/photo.php?fbid=10170663117060593&set=pb.538210592.-2207520000&type=3


Print