উদাহরণ অজস্র, একটা দেখাচ্ছি। লিংকে ওয়াজে আলেমের বক্তব্য - নবী (সা) বলেছেন কোরান শিখিয়ে টাকা নিলে সে জাহান্নামের আগুন গ্রহণ করল। কিন্তু আলেমরা ঐক্যমত করে নবির (সা) ওই নির্দেশকে বাতিল করেছেন। অর্থাৎ আলেমদের ঐক্যমত" কোরান-রসূল বাতিল করার ক্ষমতা রাখে !
"কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া কি জায়েজ? শীর্ষ চার আলেমের মতামত শুনুন" - https://www.youtube.com/watch?v=KRX7aH6iydY&t=415s

সেটারই বর্ধিত সংস্করণ আজ ওয়াজ মাহফিলে ইসলাম-ব্যবসা। তাঁরা আবু বকর (রা)-এর রাষ্ট্র চালানোর পরিবর্তে বেতন নেয়াকে অজুহাত হিসেবে দেখান। কিন্তু ওটা ছিল রাষ্ট্রপ্রধানের চাকরি - যাতে খলিফাকে ইসলাম ছাড়াও বহুবিধ কাজ করতে হয় - ওটার জন্য বেতন নেয়া জরুরি। মসজিদের ইমামকেও নামাজ পড়ানো ছাড়া মসজিদের বিভিন্ন প্ল্যানিং, আয়ব্যয়ের হিসাব রাখা, মিলাদ মাহফিলের আয়োজন করা ছাড়াও মসজিদ ও বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নতার দেখাশোনা করতে হয়। তেমনি, কোন ইসলামী সংগঠনেও বিভিন্ন চাকরী সম্ভব - যেমন রিসেপসনিস্ট, একাউন্ট্যান্ট, ইভেন্ট প্ল্যানার ইত্যাদি। ওগুলো বেতনভুক্ত চাকুরি। কিন্তু বিয়ে, আকিকা, জানাজা, মিলাদ, টাকার চুক্তিভুক্ত ওয়াজ মাহফিল ইত্যাদির বিনিময়ে টাকা নেয়া কোরান-রসূল বিরোধী। বর্তমান ইন্টারনেটের যুগে যেখানে ইউটিউব বা অনলাইনে বিনা খরচে জনগণের কাছে ইসলামী বয়ান পৌঁছানো সম্ভব সেখানে এই গরীব দেশে ব্যয়বহুল ওয়াজ মহফিলের আয়োজন করা নিঃসন্দেহে অপচয়। "ইসলামের দৃষ্টিতে অপচয় ও অপব্যয়" - https://at-tahreek.com/article_details/5734
এখন কথা হচ্ছে - ঘোষণা দিয়ে কোরান-রসূল লঙ্ঘন করার বৈধতা উনারা কোথায় পেলেন? সেটাই আছে এখানে:-
"আলেমদের ঐক্যমত কোরানের কোন আয়াত বা রসুলের (স) সুন্নতের বিরুদ্ধে গেলে ধরিয়া লইতে হইবে কোরানের ওই আয়াত ও রাসুলের (স) ওই সুন্নত বাতিল হইয়া গিয়াছে" - পৃষ্ঠা ১৬ - "দি ডক্ট্রিন অফ ইজমা ইন ইসলাম" - মওলানা আহমদ হাসান, কিতাব ভবন, দিল্লি:-
“Any Quranic verse which contradicts the opinions of ‘our masters’ will be construed as having been abrogated, or the rule of preference will apply thereto. It is better that the verse in question be interpreted in such a way that it conforms to their opinion” .

(২) এই তথ্যের উল্লেখ - পৃষ্ঠা ২০৩ - "প্রিন্সিপলস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স - ড. হাশিম কামালি, -
(৩) এভাবে ইসলামের মালিকানা হাতানোর প্রতিবাদ -পৃষ্ঠা ৯৪ - দি ট্র্যাজেডি অফ ইসলাম - ইমাম মোহাম্মদ তৌহিদী।

এটাই সেই পদ্ধতি যা দিয়ে ইবলিশ মুসলিমকে পথভ্রষ্ট করার প্রতিজ্ঞা রেখেছে - দলিল এখানে:- ইবলিশের কঠিন প্রতিজ্ঞা ! বাংলাদেশে কিছুটা সফল তো বটেই! - https://hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/311-2024-10-28-15-42-13

আল্লাহ বাংলাদেশকে "ইবলিশী আলেম"-দের হাত থেকে রক্ষা করুন !